বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২৮ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দেশের অন্যতম বাণিজ্য নগরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির মুক্তির দাবিতে আন্দোলনকারীদের নৃশংস হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছে এবং মসজিদ ভাঙচুর করা হয়েছে।

আমরা এই নৃশংস হত্যার এবং মসজিদ ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশ গণমুক্তি পার্টির দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টির জন্য একটি পক্ষ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। দেশবাসীর প্রতি আহ্বান, সর্বজনীন কল্যাণে শান্তির পরিবেশ সৃষ্টি করুন। আমরা সর্বজনীন কল্যাণে শান্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS