1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের দেখতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮.৩৯ পিএম
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ইং তারিখে দেখতে গিয়েছেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ। বিএসএমএমইউ এর ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অত্র বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন ২১ জন ছাত্র-জনতার চিকিৎসার খোঁজ-খবর নেন। বিএসএমএমইউ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  আহত প্রত্যেক রোগীর সাথে আলাদা আলাদাভাবে কথা বলেন এবং প্রত্যেক রোগীর সমস্যার কথা শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বিএসএমএমইউ প্রশাসন জানায় আহত শিক্ষার্থীদের ওষুধের যোগানসহ সর্বোচ্চ আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বিএসএমএমইউতেই সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে যদি কারো বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন হয় সে বিষয়েও কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা করবে।

ছাত্র জনতার আন্দোলনে আহত  ছাত্রছাত্রদের খোঁজ-খবর নেয়ার সময়  সেখানে সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম,  উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ  ও ফিটোম্যাটার্নাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার ও রেজিওলজি এন্ড ইমেজিং বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com