1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে চায় না সরকার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৫.১৯ পিএম
  • ১০২ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট (বিক্ষোভ) কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার। এ জন্য এই সরকারের এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, কঠোরভাবে সংঘাত-সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে।

জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি। তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক।

এ ছাড়াও ছাত্রদের সহিংসতার বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে। কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com