1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

হাতীবান্ধায় অবৈধ ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি বাতিলের দাবীতে  মানববন্ধন 

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৩.৩৫ পিএম
  • ১১৭ Time View

হাতীবান্ধা সংবাদদাতা : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অবৈধ উপকমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ড্রাইভার ও শ্রমিকরা। 

আজ (২৬ নভেম্বর) দুপুরে ওই উপজেলার (দইখাওয়া মোড়ে) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা ও বড়খাতা ইউনিয়নের কয়েকশত ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা অবৈধ উপকমিটি বাতিলের  দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করেন। 

জানা যায়, গত ২৫ শে নভেম্বর লালমনিরহাট ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম স্বাক্ষরিত হাতীবান্ধা শ্রমিক কল্যাণ উপকমিটি ও বড়খাতা শ্রমিক কল্যাণ উপকমিটি ঘোষণা করা হয়। সেই ঘোষিত উপকমিটিতে দীর্ঘদিনের রাজপথের জাতীয়তাবাদ প্রেমী  শ্রমিকদের কমিটিতে না রেখে স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের অর্থের বিনিময়ে কমিটিতে রেখেছেন বলে দাবী করেন বক্তারা। 

এসময় দ্রুত সময়ের মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠন করার আহবান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান,নুর সামাদ, মাসুদ রানা, ইছাহাক আলী,শাহীনুর ইসলাম মোজাম্মেল হক, মমিনুর ইসলামসহ হাতীবান্ধা ও বড়খাতা ইউনিয়ন শাখার ড্রাইভার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com