1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার বার্ষিক নাট্যপ্রদর্শনী সফলভাবে সম্পন্ন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮.৫৩ এএম
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা তাদের প্রথম বার্ষিক নাট্য প্রদর্শনী আয়োজন করে শিল্পকলার জাতীয় নাট্যশালা মঞ্চে, সংগীত ও নাটক ক্লাবের ব্যবস্থাপনায়। নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত
কবিতা বীরপুরুষ থেকে অনুপ্রাণিত, যেখানে একজন শিশুর ভয় জয় করে সাহসিকতার উদাহরণ স্থাপনের গল্প তুলে ধরা হয়েছে।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা ও পরিচালক, এবং প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা আজাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার উপসম্পাদক জনাব মাহবুব আজিজ, সিটি
ব্যাংকের পি.আর এবংমিডিয়া ম্যানেজার আলপনা আখতার, প্রাচ্যনাটের অভিনেতা-পরিচালক তৌফিকুল ইমন, এবং শিল্পী, গবেষক ও উদ্যোক্তা, শাওন আকন্দ। নাটকটি পরিচালনা করেন কার্ডিফের নৃত্য এবংনাট্য শিক্ষিকা পারিসা আফরোজ। কার্ডিফ ও জেএমআই গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক, জনাব মো. আবদুর রাজ্জাক, ধন্যবাদ জ্ঞাপন করেন, আর প্রিন্সিপাল আয়শা শরমিন চৌধুরী অতিথিদের স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সামগ্রিক আয়োজনের সূচনা হয় আনন্দ ধারা বহিছে ভুবনে গানের সাথে খুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্যের মধ্য দিয়ে। এরপর মঞ্চস্থ হয় নাটকটি, যেখানে অভিনয়ে অংশ নেয় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। নাটকে দেখা
যায়, ছোট্ট ছেলেটি কল্পনায় মায়ের সঙ্গে দূরদেশে যায় এবং পথে ডাকাতদের বীরত্বের সঙ্গে পরাজিত করে মাকে রক্ষা করে। অনুষ্ঠানটি সৃজনশীলতা ও প্রতিভার উদযাপন ছিল, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com