1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০.৩৮ এএম
  • ৬৯ Time View

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শোকবার্তায় জানানো হয়, আজ রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যু হয়েছে। আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।

বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোকবার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রয়াত বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলবে।

বিচারপতি রুহুল আমিনের জন্ম ১৯৪১ সালে, লক্ষ্মীপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হন তিনি। পরে ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি রুহুল আমিন হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। দেশের ১৫তম প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com