1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭.৫১ পিএম
  • ৭৩ Time View

শাকিল আহম্মেদ স্টাফ রিপোর্টার: দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগদান করেন। এতে সমাবেশটি জনসমাবেশে পরিণত হয়।

বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের তত্বাবধানে হাফেজ আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম চৌধুরী, মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন,রূপগঞ্জ উপজেলা  যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদসহ আরো অনেকে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন,  স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকা কালীন সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগের প্রেতাত্বাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের লড়াই চলবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।

 রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য আহবান জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com