1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পিকনিকের বাস বিদ্যুতায়িত, আইইউটির ৩ শিক্ষার্থী নিহত

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ২.০২ পিএম
  • ৮৫ Time View

গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে মাটির মায়া ইকো রিসোর্টে এ দুর্ঘটনা ঘটে। 

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত আইউটির শিক্ষার্থীরা বিআরটিসির দুতলা বাসযোগে ওই রিসোর্টে পিকনিকে যান। ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে বৈদ্যুতিক তারের সঙ্গে দুতলা বাসে থাকা কয়েক ছাত্র বিদ্যুতায়িত হন। এ সময় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। নিহতদের নাম ছাড়া পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com