1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

জাতীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন উপদেষ্টা এম সাখাওয়াত

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৯.২২ পিএম
  • ৭৭ Time View

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডসে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ‘বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’।

এতে ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন।

তিনি আরও বলেন, এটা নির্ভর করবে সংস্কারগুলো পাওয়ার পর রোডম্যাপ দেয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। আমাদের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সময় নিতে বলছে। কারণ যে কাজগুলো আমরা করতে পারবো, রাজনৈতিক দলগুলো তা পারবে না।

সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রফতানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার পার্টির এমপি ড. রুপা হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com