1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে টিসিবি

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৯.৪৮ এএম
  • ১০৩ Time View

TCBনকল কার্ডে পণ্য বিতরণ রোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তথ্য যাচাই করে সুবিধাভোগীদের জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি তৈরি প্রস্তুত করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আগে সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করেছিল টিসিবি।

এর মধ্যে এ পর্যন্ত ৫৭ লাখ কার্ড হালনাগাদ করা হয়েছে, তবে ৪৩ লাখ কার্ড এখনও স্থানীয় প্রশাসন যাচাই করতে পারেনি বলে জানান টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির। তিনি বলেন, একই পরিবারের ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের নকল ঠেকাতে হালনাগাদ তথ্য প্রয়োজন।

বিষয়টি ব্যাখ্যা করে কবির বলেন, এক কোটি হাতে লেখা কার্ড যখন এনআইডির সঙ্গে একীভূত করা হয়, তখন দেখা যায় কিছু ব্যক্তি একই এনআইডি ব্যবহার করে ঢাকায় একটি কার্ড এবং অন্য একটি কার্ড তাদের নিজ শহরে নিয়েছিল। এ কারণে যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন ৪৩ লাখ কার্ড বাদ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য পণ্য পাচ্ছেন।

আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে ঢাকায় পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং রাজধানীর বাইরে চারটি পণ্য বিক্রি করবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে টিসিবি প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন হুমায়ুন কবির।

ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সারা বছরই ট্রাকে করে বিক্রি হয় উল্লেখ করে তিনি বলেন, রমজানে ঢাকায় ছোলা ও খেজুর বিক্রি হবে। রাজধানীর বাইরে আরও তিনটি পণ্যের তালিকায় যুক্ত হবে ছোলা।

এসব পণ্য ক্রয়ে দরপত্র চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন ডিলার নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে, কারণ আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তিনি জানান, গণমাধ্যম ও টিসিবির ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে।

রাজনৈতিক ও সরকার পরিবর্তনের কারণে টিসিবির মনিটরিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com