সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতিকে বহিস্কার ‎সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ ‎​ প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন

শেয়ারবাজার এখনো অস্থিতিশীল: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদী সরকার পতনের পরবর্তী ও অন্তবর্তীকালীন সরকারের ১০০ দিনের ওপর টিআইবির বিশ্লেষণ ও পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারের উন্নয়নে যত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেছে টিআইবি। প্রকাশিত পর্যবেক্ষণে জানানো হয়েছে দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল।

পুঁজিবাজার নিয়ে টিআইবি যেসব বিষয় পর্যবেক্ষণ করেছে সেগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি পুনর্গঠন, শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন, শেয়ারবাজারের দরপতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন, সালমান এফ রহমান ও এস আলমের শেয়ারবাজারে অনিয়মের তদন্তে কমিটি গঠন এবং মূলধনি মুনাফার কর হ্রাস করে ১৫ শতাংশ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS