1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

১৫০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১১.৩১ পিএম
  • ৪৩৭ Time View

১৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। বৃহস্পতিবার ২১ এপ্রিল তোপখানা রোডস্থ ফারইষ্ট টাওয়ার-এর রজনীগন্ধা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই অর্থ পরিশোধ করে ইন্স্যুরেন্সটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেন এফসিএ।

কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ কবির হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ ইব্রাহীম হোসেন খান, শেখ মামুন খালেদ-পিএইচডি, জনাব জহুরুল ইসলাম চৌধুরী, জনাব মোজাম্মেল হক, জনাব মোস্তফা জামানুল বাহার এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন এফসিএ সহ সারাদেশ থেকে আগত ডিভিশনাল ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ও সেকশন ইনচার্জগণ।

উক্ত অনুষ্ঠানে বীমা গ্রাহকের ১৫০ কোটি টাকা বীমা দাবী প্রদান করা হয়। উল্লেখ্য যে, কোম্পানীর নতুন পর্ষদ ৪১৩ কোটি টাকার বকেয়া দাবী পরিশোধের সিদ্ধান্ত গ্রহন করেছে। উক্ত প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানীর বিভিন্ন ডিভিশনে উক্ত দাবী পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

কোম্পানীর চেয়ারম্যান শেখ কবির হোসেন এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের শীর্ষস্থানীয় বীমা কোম্পানীটি অচিরেই গ্রাহক এবং জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে তার গৌরব সমুন্নত রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com