রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেছেন মওলানা ভাসানী দীর্ঘ ২৩ বছর পাকিস্তানী শাসক গোষ্ঠীর সাথে রাজপথে লড়াই করেন। তিনি গণতন্ত্র ও পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পাকিস্তানী শাসকের হাতে বার বার নির্যাতিত ও কারাবরণ করেছেন। ১৯৭১’র ১০ এপ্রিল প্রবাস সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।

তিনি সকল রাজনৈতিক দলকে মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার ভূমিকাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান এবং সাংবিধানিকভাবে মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি তুলেন।


ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) এর উদ্যোগে ১৭ নভেম্বর রবিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভিআইপি লাউঞ্জে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী, তার রাজনৈতিক ভূমিকার স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও মহাসচিব হামিদা খাতুন সেলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সিলেট জেলার কৃতিসন্তান নাজিম উদ্দিন। তিনি বলেন, ১৯৪৭ সালে সিলেট জেলাকে পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভূক্ত করার জন্য মওলানা ভাসানীর অগ্রণী ভূমিকা ছিল।


সভাপতির বক্তব্যে স্বপন কুমার সাহা বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী বাকশালের একনায়কতন্তের বিরুদ্ধে মওলানা ভাসানী গণতন্ত্রের পক্ষে ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি সকল সময় আধিপত্যবাদীর বিরুদ্ধে তিনি বলেছিলেন সিকিম নয়, ভূটান নয়, এদেশ আমার বাংলাদেশ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের আহ্বান জানিয়ে বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করতে হবে।


উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও মওলানা ভাসানীর অনুসারীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS