1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

২০২১-২২ সেশনে জাবির ভর্তি পরীক্ষা হবে ৫ ইউনিটে

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৫.২১ পিএম
  • ১৫৯ Time View

২০২১-২২ সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে ৫ ইউনিটে হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।

তিনি বলেন, ‘এবছর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে মোট ৫টি অনুষদে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা।’ তবে ভর্তি ফরমের দাম এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি। অতিদ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘দীর্ঘ সময় ধরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই ভোগান্তিতে পড়েন। তাই ভোগান্তির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এবারের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের তারিখ ১৮ মে থেকে ১৬ জুন এবং ভর্তি পরীক্ষার তারিখ ৩১ জুলাই থেকে ১১ আগস্ট চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com