সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতিকে বহিস্কার ‎সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ ‎​ প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন

ডিএসইতে মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

চলতি সপ্তাহে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৯ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৬৭৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৮০৯ কোটি টাকা। তাতে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৪৩ শতাংশ বা ২ হাজার ৮৬৯ কোটি টাকা।

এদিকে চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২০ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ০৬ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ।

তবে সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৭০ কোটি ১০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৯ কোটি ৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ২৫৮ কোটি ৯৬ লাখ টাকা।

এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫৪ কোটি ২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ৮১ লাখ টাকা। তাতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫১ কোটি ৭৯ লাখ টাকা বা ৮ দশমিক ৫৫ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টি কোম্পানির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS