1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবের আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১.০২ পিএম
  • ২০৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছে ১৭ জন আওয়ামী লীগ নেতাকর্মী। তাদের সবারই জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে তাদের জামিন নামঞ্জুর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাশার। 

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রইস উদ্দিন, পৌর ২নং ওয়ার্ড আওযামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, যুবলীগ সভাপতি বাবুল মিয়া, পৌর আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হেসেন দিলু, ১০ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহেদ আলী, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু, আওয়ামী লীগ নেতা শাহিন মিয়া, জাকির ভূইয়া, তোফাজ্জল হোসেন, মোছা মিয়া, সানাউল্লাহ নূরি, মাহাবুবুর রহমান ভুলাসহ ১৭ জন নেতাকর্মী। 

জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের হামলায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক ৩টি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযানে ২০ জন নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী। আজ ১৭ জন আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের সবাইকে কারাগারে প্রেরণ করেন। ১৭ জনের মধ্যে ৪ জনের নামে দুইটি ও ৫ জনের নামে তিনটি করে মামলা রয়েছে। 

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার বলেন, সকালে ৩ মামলায় ১৭ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে কয়েকজনের নামে একাধিক মামলা রয়েছে। আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com