পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দশমিক দুই পাঁচ শতাংশ (০.২৫%) নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৯৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৫৮ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply