মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকগুলোর সিএসআর ব্যয় অর্ধেকে, মুনাফায় ধাক্কার প্রভাব দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন-এর উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি. এবং আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর কেরানীগঞ্জে কারখানায় আগুনে পুড়ে নিহত ৬ জন শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস লিমিটেড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল জ্বালানি সংকটে চরম বিপাকে মাছ ধরার ট্রলার ও জেলেরা : বজলুর রহমান বাবলু রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

পুঁজিবাজারে আজকের লেনদেন ৫৭৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ নভেম্বর) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কিছু পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ০৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৭৭ কোটি ৬৬ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ৫৬ লাখ ৭৬ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৬টি কোম্পানির, বিপরীতে ২১৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS