মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২০১ Time View
Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন বলে জানা গেছে।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS