1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

দিনাজপুরে সামান্য বৃষ্টি বাগানীদের স্বস্তি

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৮.৩৯ পিএম
  • ১০৭ Time View

জুয়েল,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সামান্য বৃষ্টি বাগানীদের জন্য স্বস্তি। কিছুদিন আগে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে বিপুল পরিমাণ আম ও লিচুর ক্ষতি হলেও বুধবার ২০ এপ্রিল দিবাগত রাতের বয়ে যাওয়া বৃষ্টিকে আম লিচু চাষীর পাশাপাশি বোরো চাষীরাও দেখছে আশির্বাদ হিসেবে।


কারন গাছে আম কিংবা লিচু ধরে রাখতে কিছুটা রসের প্রয়োজন ছিলো। সুধু আম,লিচু নয় এ বৃষ্টি বোরো আবাদেও প্রয়োজন। অসময়ের এই বৃষ্টি আম ও লিচুর উৎপাদন হ্রাসের হাত থেকে কিছুটা ধরে রাখা সম্ভব হবে। যা আম-লিচু চাষীদের সহায়ক হবে। এমনিতেই দিনাজপুরে কিছুদিন আগে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।


চৈত্র মাসের শেষ দিকে জেলার প্রায় প্রতিদিনই কোনো না কোনো উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সদ্য বেড়ে ওঠা লিচু ও আম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোচাগঞ্জ, বীরগঞ্জ, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার আম-লিচুর বাগানগুলো। এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষক ও বাগান মালিকরা নতুন করে আর কোন আশংকায় পড়তে চাইছেনা জেলার বাগানীরা।

বিরল উপজেলার মঙ্গলপুর এলাকার বাগানী হিরা বলেন, কিছুদিন আগে শিলাবৃষ্টিতে বাগানের ব্যাপক ফলনের ক্ষতি হয়েছে। কিন্তু গতকালের হালকা বৃষ্টিটা আম,লিচু ও ধানের জন্য প্রয়োজন ছিলো।

কৃষি বিভাগের তথ্য মতে, দিনাজপুরের ১৩টি উপজেলায় ৫ হাজার ৬৮০ হেক্টর জমিতে লিচু ও ৫ হাজার ৯১০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে।
বৃষ্টির পর ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে কিটনাশক ছিটানোর কথা জানানো হয়েছে।

জেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জানান, শিলাবৃষ্টিতে আম লিচুর কিছুটা ক্ষতি হয়েছে। তবে বুধবারের বৃষ্টি আম-লিচু ফলনে কোন প্রভাব ফেলবেনা। বৃষ্টির পর ছত্রাকের আক্রমণ থেকে বাঁচতে কিটনাশক ছিটানোর কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com