1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭.৪২ পিএম
  • ৫১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।


আরব আমিরাতের শহর শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে দেশটির মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এটিসালাত। সিরিজের নামকরণ করা হয়েছে, ‘এটিসালাত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ ২০২৪ পাওয়ার্ড বাই ওয়ালটন।’


দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলাতে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য।


বিদেশের মাটিতে বাংলাদেশের সবশেষ ভারত সিরিজেও যুক্ত ছিল ওয়ালটন। তারই ধারাবাহিকতায় এবার আফগানিস্তান সিরিজেও পৃষ্ঠপোষকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

পৃষ্ঠপোষকতা নিয়ে ওয়ালটনের অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন
ক্রীড়াবান্ধব একটি প্রতিষ্ঠান । অন্যান্য খলোধুলার ন্যায় ক্রিকেটেও নিয়মিত ভাবে পৃষ্ঠপোষক হিসাবে কাজ
করছে।মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ওয়ালটন সবসময় খেলাধুলাকে অগ্রাধিকার দিয়াছে।সেই ধারাবাহিকতায়
এই সিরিজেও পৃষ্ঠপোষকতা করছে।ভবিষ্যতেও পৃষ্ঠপোষকতা বজায় রাখবে ওয়ালটন।


মরুর দেশ আমিরাতের ঐতিহাসিক মাঠ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর মাঠে গড়াবে। দিবারাত্রির এই সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com