1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সাকিবের শ্রীলঙ্কার সঙ্গে খেলার সিদ্ধান্ত

  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪.২০ পিএম
  • ১৪৪ Time View
Shakib-Taskin

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফেরেন সাকিব আল হাসান। এরপর থেকেই ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজে সাকিবকে পাওয়া বা না পাওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয় দেশের ক্রিকেট পাড়ায়। যদিও সেই শঙ্কা উড়িয়ে দিলেন সাকিব নিজেই।

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০ এপ্রিল সকালে দেশে ফেরেন সাকিব। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত গণমাধ্যমকে শ্রীলঙ্কা সিরিজে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে সন্দেহ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো জরুরি কিছু থাকতো তাহলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব (শ্রীলঙ্কা সিরিজে) । যদি ওই পর্যন্ত সুস্থ থাকি অবশ্যই খেলব।’

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলছে না সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সাকিব আরও বলেন, ‘একদম হুট করেই সিদ্ধান্তটা নেয়া। একদম এক ঘণ্টার মধ্যেই নেয়া। চিন্তা করলাম এবার যেহেতু সুযোগ আছে আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে কয়েকটা ম্যাচ যদি খেলতে পারি, আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে। একটা গ্যাপ হয়ে গেল। প্রায় এক মাসের বিরতি হয়ে গেল যে ক্রিকেট খেলিনি। এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার ভেতরে আসার একটি সুযোগ হলো। এজন্য সুযোগটা নেয়া।’

৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সেই ম্যাচটি। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। নানান দেশের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটি। অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে দেশটি এখন দেউলিয়া হওয়ার পথে। এমন অবস্থায়ও অবশ্য বাংলাদেশ সফর বাতিল করছে না শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com