1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

খিলাফত প্রতিষ্ঠার দাবিতে প্রেসক্লাবে মতবিনিময় সভা

  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২.২০ পিএম
  • ৩৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নবুয়াতের ধারায় খিলাফত প্রতিষ্ঠার দাবিতে ২ রা নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তারা তিন দফা তুলে ধরেন। দাবিগুলো হলো: ১) জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। ২) কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে সংবিধান প্রণয়ন ও বাস্তবায়ন করা। ৩) নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষেত্রে নবুয়াতের ধারায় খিলাফত প্রতিষ্ঠা করা।

সংগঠনের নায়েবে আমীর ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা ইসমাইল ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,সংগঠনের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আমিরুল ইসলাম, ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান, হানিফ খান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ড. হানিফ খান, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সরকার, মাওলানা মোর্শেদ আলম সালেহী, মাওলানা আবু জাফর ছালেহী, নাসির উদ্দিন টগর, অধ্যক্ষ মাওলানা মজির উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মহিব্বুল্লাহ জামী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com