1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

ইসরায়েলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৯.০৮ পিএম
  • ১৪৩ Time View

ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত ভয়াবহ হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আঙ্কারা ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অমানবিক হামলায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩,১৬৩ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আহত হয়েছেন ১,০১,৫১০ জনেরও বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে ৫ টি পরিবারের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। যার ফলে বহু মানুষ হতাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা চেষ্টা চালালেও পরিস্থিতির কারণে অনেক স্থানেই পৌঁছানো সম্ভব হচ্ছে না।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধ হিসেবে গাজায় ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও অব্যাহত।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল এই প্রস্তাবকে উপেক্ষা করে যাচ্ছে। এর ফলে গাজার প্রায় সমস্ত জনগণ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানি, ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অবরোধের ফলে চরম সংকট দেখা দিয়েছে।

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের উদ্যোগ সত্ত্বেও, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে এই প্রচেষ্টা সফল হতে পারেনি।

এদিকে ইসরায়েলির কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com