রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

চন্দনাইশে মডেল মসজিদ প্রতিষ্ঠা করার দাবিতে ধর্ম উপদেষ্টাকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩০৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পূর্বে প্রস্তাবিত কলেজের দক্ষিণ গেইটে প্রতিষ্ঠা করার জন্য এলাকার সর্বস্তরের জনসাধারণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ. হাশেম রাজু। ৩০ অক্টোবর ২০২৪ বুধবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হকের নিকট এ স্মারকলিপি পেশ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মো. শফিকুল ইসলাম ও অফিস সেক্রেটারী মো. রাশেদুল ইসলাম।

স্মারকলিপিতে এম. এ. হাশেম রাজু বলেন, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্বের সরকার, যা অত্যন্ত সার্বজনীন ও যুক্তিসঙ্গত ছিল। গাছবাড়িয়া সরকারি ডিগ্রি (পুরাতন) কলেজের দক্ষিণ গেইট এলাকা জনবহুল বাণিজ্যিক কেন্দ্র এবং উপশহর হিসেবে খ্যাত, উপরন্তু এখানে কোন মসজিদ নেই। দ্বিতীয়ত আশেপাশে ব্যাপক মুসলিম অধ্যুষিত জনবহুল এলাকা এবং চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের পাশে হওয়ার সড়কে চলাচলরত শত শত গাড়ির যাত্রীসহ যাতায়াতকারীদের জন্য নামাজ আদায়ের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, কোন অপশক্তি বা চক্রান্ত এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন বাঁধা সৃষ্টি করতে পারবে না। তাই এলাকাবাসীর সুবিধা বিবেচনাপূর্বক ধর্ম মন্ত্রণালয় প্রস্তাবিত স্থানে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইটে মডেল মসজিদ স্থাপনের সিদ্ধান্ত বহাল রাখবে বলে আমরা প্রত্যাশা করি। অন্যথায় যে কোন সময় গণবিস্ফোরণ ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS