রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন: আহমদ শফী আশরাফী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। এ জন্য দেশে আইন আছে, প্রশাসন আছে। কোন দল বা অঙ্গসংগঠন অপরাধ করলে আইনি ভাবে মোকাবেলা করতে হবে। তা না করে নিষিদ্ধ করে দেওয়া কোন সমাধান নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিবেন না। রাজনীতি করার অধিকার সবার আছে, সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন।

আজ ২৭ অক্টোবর ২০২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও নেত্রকোণা ১ আসনের জনমানুষের নেতা আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

আহমদ শফী আশরাফী আরও বলেন: ছাত্রলীগের মত একটি ঐতিহাসিক ভূমিকা পালনকারী এবং নেতৃত্বদানকারী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক পূনরায় বিবেচনা করতে আহবান জানাবো। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে নিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতৃত্ব, আত্মত্যাগ ও জীবন বির্সজন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

ঘুটি কয়েকজনের অপরাধের দায় পুরো সংগঠন নিতে পারে না। আজ আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কাল আপনাদেরকেও নিষিদ্ধ করার রাস্তা পেয়ে যাবে। সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS