1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

সংস্কার থমকে দিতে সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে

  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১২.২৯ পিএম
  • ৯৭ Time View

সংস্কার প্রক্রিয়া থমকে দিতে অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। তাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সর্তক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জয়নুল আবদিন বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি।  আইনের মাধ্যমে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। যাতে আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সংস্কার নিয়ে দেরি না করে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। বলেন, ‘সব রাজনৈতিক দলের মতামত নিয়ে শিগগির নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ফারুক বলেন, ‘এখন দ্রুত জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু করতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ আর সহ্য করতে পারছে না। বাজারের সিন্ডিকেট দ্রুত ভাঙতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com