1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১১.৩৮ পিএম
  • ১৬৪ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, এখন একটা দাবি হচ্ছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। আশা করি ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারব।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রিজওয়ানা হাসান আরও বলেন, ‘এটি একটি রাজনৈতিক বিষয়। আমাদের সরকার গণঅভ্যুত্থানের ফসল। তাই প্রত্যেকটা বিষয় সংবিধানের আলোকে হবে কি না তা দেখার বিষয়। কতদিন সময় লাগবে তা বলা যাচ্ছে না। এটি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে একটা আন্দোলন হচ্ছে, পদত্যাগের যে দাবি উঠেছে সেটাও বিবেচিত হচ্ছে। একটি রাজনৈতিক দল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে এমন কথা বলা হয়েছে। তাদের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলছেন, সাংবিধানিক সংকট হবে না। এ সকল বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দাবি উঠেছে এবং দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এটি গণদাবিতে রূপ নিচ্ছে বলে বিবেচিত হচ্ছে। তাই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিকদলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন। রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না। আবার তাড়াহুড়া করা হবে না। শিগগিরই নেওয়া হবে।

উপদেষ্টা জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করার বিষয়ে উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘একই ব্যক্তি বারবার পরীক্ষা দিলে সবাই সুযোগ নাও পেতে পারেন। সেসব বিষয় বিবেচনা করে সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবসরের সময়সীমা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। ৩২ বছর বিষয়টি চূড়ান্ত। এটি আর পরিবর্তনের সুযোগ নেই।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com