1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

৩৫ না দিয়ে ৩২ এর অধ্যাদেশ জারি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৭.৩১ পিএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১২ বছর থেকে বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ সহ ৪ দফা নিয়ে আন্দোলন করে আসছে । বিগত শেখ হাসিনা সরকারের সময় এই আন্দোলন করতে গিয়ে অনেক হামলা মামলার স্বীকার হয়েছে ৩৫ আন্দোলনকারীরা । এক পর্যায়ে শেখে হাসিনা ৩২ করে দিয়ে এই আন্দোলন থামানোর চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ তাহা তখনই প্রত্যাখ্যান করেছিল । এই সরকারও সেই পথে হেঁটেছে । বিষয়টি খুবই দুঃখজনক এবং গভীর চিন্তার বিষয় ।

বাংলাদেশের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি পেয়েছে ।

★ যখন গড় আয়ু ছিল ৫৭ তখন চাকরিতে আবেদনের বয়সসীমা করা হয়েছিল ২৭ ।
★ যখন গড় আয়ু ছিল ৬০ তখন চাকরিতে আবেদনের বয়সসীমা করা হয়েছিল ৩০ ।
★ বর্তমান গড় আয়ু ৭২+ সেইখানে আবেদনের বয়সসীমা করা দরকার ছিল ৪০+ ।

আমরা চেয়েছিলাম মাত্র ন্যূনতম ৩৫ । তারপরেও এমন অযৌক্তিক সিদ্ধান্ত । যাহা মেনে নেওয়া সম্ভব নয় ।

★ বিশ্বের ইউরোপ আমরিকা সহ ১৫৭ টি দেশে উন্নয়নশীল ও উন্নত দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫,৪০,৪৫,৫৫,৫৯ এবং অনেক দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা-ই নেই। মানে উন্মুক্ত ।
তাই উন্নত রাষ্ট্রের দিক যেতে হবে অবশ্যই আবেদনের বয়সসীমা ৩৫/৪০/৫০ কিংবা উন্মুক্ত করে দেওয়া ।

★ অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে গিয়ে যখন দেশে এসে রাষ্ট্রের সেবা দিতে চায় তখন দেখে তার বয়স হয়ে যায় ৩২/৩৩ কিন্তু বাংলাদেশেতো এই বয়সের পর আবেদনই করা যাবেনা । তাই তারা বিদেশে থেকে যায় । আর রাষ্ট্র বঞ্চিত হয় মেধাবীদের সেবা থেকে । তাই মেধাবীদের পক্ষ হতে দেশ সেবা নিতে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করা জরুরী ।

★ ২০০৪-২০১৮ সাল পর্যন্ত সেশনজটে অনেকেই ৭/৬/৫ বছর আবেদনের বয়সসীমা হারিয়েছিল । এর দায়ভার কার ?  অবশ্যই রাষ্ট্রের । তাই রাষ্ট্রের দায়িত্বশীলদের উচিত সঠিক জাস্টিস করে চাকরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫ করা ।

যেইখানে শেখ হাসিনার আমলেই আমরা ৩২ কে প্রত্যাখ্যাণ করেছিলান সেইখানে ৩ বছর পর আমরা এখন ৩২ মেনে নিব এটা কি করে সম্ভব । এটা সম্ভব নয় ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে । এই আন্দোলনের আমি মুজাম্মেল মিয়াজী একজন কেন্দ্রীয় সংগঠক । শেখ হাসিনার পতনে ৩৫ আন্দোলনের অনেক প্রত্যাশীরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহন করেছিল এবং শেখ হাসিনারও পতন হয়েছে । এই সরকার জনগনের বিপ্লবী সরকার । তাই ছাত্র জনতার যে কোন যৌক্তিক দাবি সরকারকেই মেনে নিতেই হবে ।

দীর্ঘ দিনে ৩৫ আন্দোলনে শেখ হাসিনার মত এই সরকার ৩২ দিয়ে থামিয়ে দিবে যাহা একবারি সম্ভব নয় ।

মেধাবীদের রক্ষা করতে হলে বয়সের শীকল ভেঙে  দিতে হবে । আর এইজন্যই চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ সহ শর্ত সাপেক্ষ্যে উন্মুক্ত করতে হবে ।

বাংলাদেশ ছাত্রকল্যাণ পরিষদ ৩২ এর অধ্যাদেশকে প্রত্যাখ্যান করছে এবং দ্রুত ন্যূনতম ৩৫ দিয়ে প্রজ্ঞাপন দেওয়ার আবেদন জানাচ্ছে  ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com