1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

শিশুরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ: গনি মিয়া বাবুল

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯.৫৬ পিএম
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিশুরা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সকলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুরা সাধারণত বড়দের কার্যক্রম অনুসরণ ও অনুকরণ করে থাকে। কাজেই বড়দেরকে শিশুদের সাথে সর্বদা মানবিক ও নান্দনিক আচরণ করা উচিত।

তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সমাজের সকলে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। শিশুদেরকে মানবিক গুণাবলিতে উজ্জীবিত করে গড়ে তুলতে দেশীয় সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। শিশুদের সুস্থ বিকাশের জন্যে শিশুদের সাথে সর্বদা উত্তম ও ইতিবাচক আচরণ করার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘শিশুনন্দন’ এর উদ্যোগে ১৯ অক্টোবর (শনিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটমন্ডল অডিটোরিয়ামে আয়োজিত শিশু কিশেঅরদের অংশগ্রহণে ‘আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন’ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি কবি রবিউল রবি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারতের পশ্চিমবঙ্গের কবির আব্দুল কাইয়ুম, কবি আব্দুল গনি ভূইয়া ও কবি নজরুল বাঙালি।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com