1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

নিউ ইয়র্কে ২০ ও ২১ অক্টোবর বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২.৫২ পিএম
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২০ ও ২১ অক্টোবর নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে শুরু হচ্ছে দুই দিনব্যাপি রেমিটেন্স ফেয়ার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ অনুষ্ঠানের এবারের ম্লোগান ‘নতুন সম্ভাবনা, নতুন বাজার, নতুন অংশীদার।

মেলার আয়োজক যথাক্রমে বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনিস লিংক। এ আয়োজনে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে রেমিটেন্স পদক পাচ্ছে- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া। বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার ২০০৪-এর প্রধান পৃষ্ঠপোষক (পাওয়ার্ড বাই) হিসেবে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক।

আমাদের অর্থনীতির প্রাণ প্রবাসীদের আসা রেমিটেন্স। এ বৈদেশিক আয়কে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরো গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই এ রেমিটেন্স ফেয়ার।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাগণ।

এ আয়োজনে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, অগ্রণী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডসহ যুক্তরাষ্টের মানি ট্রান্সফার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে রেমিট্যিান্স নিয়ে সেমিনার-সিম্ফোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশী আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তিন শীর্ষ ৩ রেমিটেন্স গ্রহিতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত তিন ব্যাংক এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স গ্রহণ করেছে যথাক্রমে ইসলামী ব্যাংক ৬৬৩.৯৯ মিলিয়র, ন্যাশনাল ব্যাংক ৩৭৯.৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২.৯৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পুরস্কুত করা হবে, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ/রেমিট্যান্স চ্যানেল কোম্পানিকে।

বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০ এবং ২১ অক্টোবর, বিকাল ৪:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত চলবে। এ আয়োজনে থাকছে ২১ তারিখ রাতে জনপ্রিয় সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জী ও শাহ মাহবুবের পরিবেশনা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com