1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ২.৩৫ পিএম
  • ১৭৭ Time View

বিদায়ী সপ্তাহে (১৩ অক্টোবর-১৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ২৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ২৫ শতাংশ অবদান অগ্নি সিস্টেমসের।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সপ্তাহজুড়ে গড়ে ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা টেকনো ড্রাগসের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ব্রাক ব্যাংকের ৯ কোটি ৪২ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ৭ কোটি ৭৮ লাখ  টাকা, ইসলামী ব্যাংকের ৭ কোটি ৫৯ লাখ টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৯৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৫ কোটি ৫৬ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com