1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শেখ মুজিবকে জাতির পিতা মনে করে না এই সরকার

  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ১৬১ Time View

অন্তর্বর্তী সরকার ৭ মার্চ ও ১৫ আগস্টসহ ৮টি জাতীয় দিবস বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না এই সরকার। শেখ মুজিবকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিতা মনে করে থাকে। আবার আওয়ামী লীগই তাকে অপমানিত করেছে। সারা দেশে যেভাবে তার মূর্তি (ভাস্কর্য) তৈরি করে পূজা শুরু করেছিল, এগুলো একটি ফ্যাসিস্ট সরকারের আদর্শ হয়ে গিয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতির ওপর এ দিবসগুলো চাপিয়ে দিয়েছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের এ কাজগুলো রাখতে পারে না।

আজ বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। 

উপদেষ্টা বলেন, যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করেছে সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে।

পরবর্তীতে অন্য কোনো দিবস পালন করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে এবং জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। তবে এগুলো জনগণই ঠিক করবে কোনটি জাতীয় দিবস হিসেবে পালন করা উচিত।

ভোট ছাড়াই ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবের ৭ মার্চের ভাষণের গুরুত্ব আছে। তাই বলে সেটাকে জাতীয় দিবস হিসেবে পালন করার মতো নয়। এ ধরনের জাতীয় অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই রয়েছে আমাদের ইতিহাসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com