1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

চাহালের হ্যাটট্রিকে রাজস্থানের নাটকীয় জয়

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১০.৩৬ এএম
  • ১৬২ Time View

রান বন্যার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৭ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরিতে ভর করে ২১৭ রানের বিশাল পুঁজি পায় রাজস্থান। জবাবে খেলতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৫১ বলে ৮৫ ও শেষের দিকে উমেশ যাদবের ৯ বলে ২১ রানের কার্যকরী ইনিংসের পরও যুবেন্দ্র চাহালের হ্যাটট্রিকের কাছে পরাস্ত হতে হয়েছে কলকাতাকে।

রাজস্থানের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের সঙ্গে সুনীল নারিনকে ওপেনিংয়ে পাঠিয়ে বাজিমাৎ করতে চেয়েছিল কলকাতা। যদিও ইনিংসের প্রথম বলেই নারিন রান আউট হলে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর ফিঞ্চকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস।

এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১০৭ রান। ফিঞ্চ হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ২৮ বলে ৫৮ করে সাজঘরে ফেরেন। এরপর দ্রুত নিতিশ রানা (১৮) ও আন্দ্রে রাসেল (০) ফিরলে বিপর্যয়ে পড়ে কলকাতা।

শেষদিকে জয় পেতে কলকাতার ২৪ বলে দরকার ছিল ৪০ রান। এমন সময় নিজের বোলিং ভেল্কি দেখান চাহাল। নিয়মিত ওপেনার ভেঙ্কটেস আইয়ার মিডল অর্ডারে নেমে এদিন ব্যর্থ হয়েছেন তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। চাহালের গুগলিতে পরাস্ত হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

এর দুই বল পরেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা শ্রেয়াসকে (৮৫) নিজের শিকার বানান এই স্পিনার। ওভারের শেষ দুই বলে শিভম মাভি ও প্যাট কামিন্সকে তুলে নিয়ে হ্যাটট্রিকের নৈপুণ্য গড়েন চাহাল। শেষ দিকে ঝড় তোলা উমেশ ২১ রান করে শেষ ওভারে ফিরে গেলে কলকাতার আর জয় পাওয়া হয়নি।

রাজস্থানের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন চাহাল। এর আগে বাটলারের ৬১ বলে ঝড়ো ১০৩ ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের ১৯ বলে ৩৮ রানের ইনিংসে রানের পাহাড় গড়ে রাজস্থান। দলটির হয়ে শিমরন হেটমায়ার খেলেন ১৩ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস। কলকাতার হয়ে নারিন ২টি উইকেট নেন সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com