1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

গাইবান্ধায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮.০৪ এএম
  • ১৫৩ Time View

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে আবু সাঈদ (৫০) নামে স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আবু সাইদ উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের বাসিন্দা এবং বাজে ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিজ বাড়ি থেকে স্ত্রী, সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে শিক্ষক আবু সাইদ গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। পথে ভাঙ্গামোড়ে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের্ গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আবু সাঈদ মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারান এবং স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। স্ত্রী মোর্শেদাকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় অজ্ঞাত আসামি করে সড়ক আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com