বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ Time View

দিনাজপুরের নবাবগঞ্জে করলা খেতে কাজ করার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পদুমহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের জবান আলীর ছেলে মো. রাজা মিয়া (৪৫) ও ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মো. শাহজাহান আলী। তারা দু’জন সম্পর্কে বেয়াই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার শাহজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেরাতে আসেন। বিকেলের দিকে দুই বেয়াই মিলে গ্রামের পাশে করলা খেতে কাজ করতে যান। এসময় বৃষ্টি শুরু হলে খেতের পাশে শ্যালো মেশিনের সেচ পাম্পের টিনের ঘরে আশ্রয় নেন তারা। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দু’জনে মারা যান।

পরে তারা বাড়ি না ফিরলে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। হাট-বাজার আশেপাশে কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের লোকজনদের মনে পড়ে দুই বেয়াই মিলে করলা খেতে কাজ করতে গেছিলেন। পরে সেখানে গিয়ে তাদের মৃত দেহ দেখতে পায়। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, দুই বেয়াই মিলে করলা খেতে যায়, এসময় বৃষ্টি শুরু হলে তারা দুই বেয়াই মিলে খেতের পাশে সেচ পাম্পের টিনের ঘরে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে আমাদের মনে হয় এটি বজ্রপাতের মৃত্যু হয়েছে আর পাশের একটি গাছ বজ্রপাতের ফেটে গেছে। আপত্তি না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS