1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮.৪৬ পিএম
  • ১৩৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে কবিসংসদ বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কবিসংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কবি ইমরোজ সোহেল।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশের আহ্বায়ক কবি রাজু আলীম, কথাসাহিত্যিক কাপ্তান নূর, কবি মোঃ আনোয়ার হোসেন, কবি এম আর মঞ্জু, কবি অশোক ধর, কেন্দ্রীয় চাঁদের হাটের সাধারণ সম্পাদক কবি ফাতেমা হক, কবি আসাদ কাজল, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মু. নজরুল ইসলাম তামিজী, জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি শিহাব রিফাত আলম, গীতিকার ঢালী মোঃ দেলোয়ার, শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক মালেক মাহমুদ, কথাসাহিত্যিক হালিমা বেগম, সব্যসাচী লেখক ফারুক প্রধান, কথাসাহিত্যিক আমির হোসেন, কবি রোকেয়া রহমান কেয়া ও অধ্যাপক রেনু আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সাহিনা আফরোজ, কবি শাহানা সুলতানা, ছড়া সাহিত্যিক লিটন সিদ্দিকী, কবি বৃষ্টি মিনা, আবৃত্তি শিল্পী রোকসানা আলী প্রমুখ।


স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত রফিকুল হক দাদু ভাই একজন সৃজনশীল ও মানবিক মানুষ ছিলেন। বাংলা সাহিত্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখাগুলো নতুন প্রজন্মের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত করবে। তিনি ১৯৭৪ সালে শিশু-কিশোর বিষয়ক সংগঠন চাঁদের হাট প্রতিষ্ঠা করেন। কবি, ছড়াকার ও সাহিত্যিক গড়ে তোলার ক্ষেত্রে এই সংগঠনের যথেষ্ট অবদান রয়েছে।

রফিকুল হক দাদু ভাই রচিত প্রকাশিত ও অপ্রকাশিত লেখাগুলো পুণরায় প্রকাশ করে নতুন করে প্রকাশ ও তার লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার জন্যে বক্তারা দাবি জানান। রফিকুল হক দাদু ভাই একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। তার লেখাগুলো নতুন প্রজন্মকে মানবিক হতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে ‘রফিকুল হক দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার-২০২৪’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, শিশুসাহিত্যে মাহমুদুল্লাহ, সাংবাদিকতায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কবিতায় শাহীন আল মামুন, ছড়া সাহিত্যে লিটন সিদ্দিকী ও কবিতায় রোকেয়া রহমান কেয়া।


অনুষ্ঠানে রফিকুল হক দাদু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন লেখক গবেষক মোস্তাক আহমাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com