1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিন জন

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪.১৮ পিএম
  • ১৭৬ Time View

রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে তিন জনকে পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম.জাম্পার। ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। ডেমিস হাসাবিস ও জন জাম্পার যুক্তরাজ্যের।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

কমিটি এক ঘোষণায় জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ ডেভিড বেকারকে পুরষ্কারের অর্ধেক এবং ‘প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য’ বাকি অর্ধেক যৌথভাবে ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে দেয়া হবে।

সংস্থাটি আরও বলেছে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসঙ্গ প্রোটিনকে প্রাধান্য দিয়ে এ বছর রসায়নে নোবেল দেয়া হয়েছে। নোবেলজয়ী ডেভিড বেকার একেবারে নতুন ধরনের প্রোটিন তৈরি করেছেন। 

অপরদিকে ডেমিস হাসাবিস ও জন জাম্পার এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন যা দিয়ে ৫০ বছরের পুরনো ‘প্রোটিনের জটিল কাঠামো অনুমান করার’ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com