সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

৩৭৬ কোটি টাকার লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৯ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১২০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৩৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭টি কোম্পানির, বিপরীতে ৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS