শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওরিয়ন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন র‍্যাব এবং বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪ কুমিল্লা পলিটেকনিকে গুপ্ত শিবির বলা নিয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঢাকা মোটর শো-তে DHS Motors উন্মোচন করলো GAC-এর ইভি ব্র্যান্ড AION Price Sensitive Information of Anlima Yarn Dyeing Ltd. কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চায় বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২১ Time View

চলমান পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজার তদারকি ও কারসাজি নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে বিশ্বব্যাংকের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয়ের সহযোগিতার আবেদন করেছে কমিশন।

গত দেড় মাসে লেনদেন কমা এবং সূচকের পতন হ্রাসে বিনিয়োগকারীদের বিক্ষোভ প্রসঙ্গে গত ৬ অক্টোবর অর্থ মন্ত্রণালয়কে অবগত করতে চিঠি দেয় বিএসইসি।

পুঁজিবাজারে কারসাজি রুখতে জড়িত ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেকর্ড পরিমাণ জরিমানা করা হয়েছে, ২৪ কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তিনটি অডিট প্রতিষ্ঠানকে বাদ দেয়া হয়েছে বিএসইসি প্যানেল থেকে ও নিয়ম না মানায় বিভিন্ন ব্যাংকের বন্ড ইস্যু প্রত্যাখ্যান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে বিএসইসি।

এছাড়া বর্তমান অস্থিরতায় একটি গোষ্ঠী নিজেদের ফায়দা লুটে পুঁজিবাজারকে আরও অস্থির করার পাঁয়তারা করছে বলে অভিযোগ তোলে কমিশন। সব মিলিয়ে পুঁজিবাজারের অস্থিরতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সামগ্রিক সহযোগিতার আবেদন করে বিএসইসি।

এদিকে গত ৭ অক্টোবর পুঁজিবাজারের টেকসই উন্নয়ন সংস্কারের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS