1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

যাকাত বিষয়ক সেমিনার স্ট্যান্ডার্ড ব্যাংকে অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৩.৫৯ পিএম
  • ১৭৩ Time View

অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং সর্বোপরি একটি সহযোগিতামূলক সমাজ প্রতিষ্ঠায় যাকাতের অবদান তুলে ধরতে ও সেই সাথে সকলকে যাকাত আদায়ে উৎসাহিত করতে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে “রোল অব যাকাত অন পোভার্টি অ্যালিভিয়েশন” শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে।

এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও হেড অব এসবিএল শরি’য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়াার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ইসলামি চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, একাধিক ইসলামি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরি’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য, ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

সেমিনারে ব্যাংকের সর্বস্তরের নির্বাহীবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান বক্তা হিসেবে ড. ইলাহী ইসলামে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাত আদায়ে সকলকে পরামর্শ দেন।

ব্যাংকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি’য়াহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া সেমিনারে উপস্থিত থাকার জন্য ড. ইলাহীকে ধন্যবাদ জানান। তিনি যাকাত আদায়ে সচেষ্ট হবার জন্য অংশগ্রহণকারী সকলের প্রতি আহ্বান জানান। যাকাত সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এই সেমিনার সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com