1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে ‘না’ প্রশাসনের

  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১.৫০ এএম
  • ১৪১ Time View

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে রাঙামাটি জেলা প্রশাসন।

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ অক্টোবর তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার সত্যতা নিশ্চিত করে জানান, চতুর্থবারের মতো সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। 

এর আগে, ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গত ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ধাপে ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। 

এরপর ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১-৩ অক্টোবর পর্যন্ত তিনদিন সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com