1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

আর বিয়ে করবেন না সালমান খান!

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৫ পিএম
  • ২৯৭ Time View

বলিউডের কাঙ্খিত ব্যাচেলরদের একজন সালমান খান। বয়স প্রায় ৬০ ছুঁয়ে ফেললেও এখনও বিয়ের মালা গলায় দেননি তিনি। সমসাময়িক সকল তারকাই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও সালমান থেকে গেছেন অবিবাহিত।

তাই এই তারকাকে নিয়ে ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন, কবে বিয়ে করছেন ভাইজান? 

সালমানের জীবনে একাধিকবার প্রেম এসেছে। কখনো ঐশ্বরিয়া তো কখনো ক্যাটরিনা। শীর্ষ অভিনেত্রীদের সঙ্গেই সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু কারো গলাতেই মালা দিতে পারেননি।

তবে কী আর বিয়ে করবেন না সালমান। সম্প্রতি আরব আমিরাতে আইফা অ্য়াওয়ার্ডের মঞ্চেও ফের বিয়ের পিঁড়িতে বসা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভাইজান।

যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক সালমানকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে অভিনেতা মজা করে জানতে চান, তিনি কি শাহরুখ খানের কথা বলছেন কি না। 

পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন, ‘আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। আরও ২০ বছর আগে এই প্রস্তাবটা দিলে ভেবে দেখতে পারতাম।’

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তদের প্রশ্ন, তাহলে কি বিয়ে নিয়ে আর ভাবছেন না সালমান খান? ব্যাচেলর হিসেবেই থেকে যাওয়ার পরিকল্পনা ভাইজানের!

আগেও বহুবার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে নায়ককে। সালমান সব সময়ই সেসব প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে এক সাক্ষাত্‍কারে অভিনেতা জানিয়েছিলেন, তার নামে অনেকগুলো মামলা আদালতে চলমান থাকায় কোনো নতুন মানুষকে জীবনের সঙ্গে জড়াতে চান না। যে কারণে বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। 

শুধু এটাই নয়, দীর্ঘদিন ধরেই সালমানের জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে। কয়েকদিন আগেও তার বাড়ির সামনে গুলি ছোড়ার দায়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কারণেও বিয়েতে আগ্রহ পান না বলিউড ভাইজান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com