1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

আইএফআইসি ব্যাংকের সকল কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন

  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪৭ পিএম
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোঃ মেহমুদ হোসেন-এর সঙ্গে ব্যাংকটির সকল কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর ২০২৪) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’-এ হাইব্রিড মডেলে আয়োজিত “মিট দ্য চেয়ারম্যান” শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেন সহ পর্ষদের সকল সম্মানিত সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান জনাব মেহমুদ হোসেন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির।

কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি। জনাব মেহমুদ আরো বলেন এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।

হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও দেশব্যাপী ১৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন জনাব মেহমুদ হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com