1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সিলেটে তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৮ পিএম
  • ২৪৩ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে টানা কয়েক দিন গরমের পর শনিবার রাতে বৃষ্টি হলে। রোববার বেলা বাড়ার সাথে-সাথে প্রচন্ড গরম বাড়তে থাকে সূর্যের তাপমাত্রা বাড়তে থাকে। বাংলার আবহাওয়ার প্রচালিত নিয়ম অনুযায়ী ভাদ্রের ১৩ তারিখ এর মাঝামাঝি শীতের জন্ম হয়। কিন্তু এবার ভাদ্র গিয়ে আশ্বিন চলে এলো, গরম যেন আরো বেড়েছে।

সিলেটে রোববার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা, যা পূর্বের ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, টানা কয়েক দিন ধরে সিলেটে মৃদু তাপ প্রবাহ চলছে। শনিবার দুপুর তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। রোবাবার ও ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাড়িয়েছে।

গত কয়েক দিন ধরেই সূর্যের প্রচন্ড তাপে ভুগছে সিলেটের মানুষ। রাস্তায় জন সমাগম কমে গেছে, অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে পথচারী এবং দিন মজুরদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

আবহাওয়া অফিস জানায়, আশ্বিনের শুরুতেও দেশের ৫৬ জেলায় মৃদু তাপ প্রবাহ বইছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, তাপমাত্রা আপতত ২-৩ দিন কমবে না। বরং আজ শুক্রবার তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করবে। তবে আগামী মঙ্গলবারের পর সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com