1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাতও ষড়যন্ত্রের অংশ: ফখরুল

  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০.২৮ পিএম
  • ১৫১ Time View

পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাতও ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

ফখরুল বলেন, ‘আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। জিয়াউর রহমানও একই রাজনীতি করেছেন। কিন্তু বর্তামানে ছাত্র-জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটা চক্রান্ত শুরু হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তবে যা ঘটেছে রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়।’

পার্বত্য চট্টগ্রামেও একই চক্রান্ত শুরু হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। সেখানেও একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও আমাদের অবশ্যই রুখতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পাশাপাশি সব ধর্মের লোক দাঁড়িয়ে। আবারও পাশাপাশি দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। যারা চক্রান্ত করছে তাদের আবারও পরাজিত করতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com