1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

মিয়ানমারে ঝড়-বন্যায় প্রাণহানি বেড়ে ৭৪

  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৪৫ পিএম
  • ১৫১ Time View

ঘূর্ণিঝড় ইয়াগি ও এর প্রভাবে মিয়ানমারে হওয়া বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪-এ দাঁড়িয়েছে। রোববার ( ১৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৪ জন। সে সময় পর্যন্ত নিখোঁজ ছিলেন অন্তত ৮৯ জন। নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলেও জানানো হয় প্রতিবেদনে।

এশিয়ায় চলতি বছর সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনাম ও থাইল্যান্ডে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। 

এক সরকারি হিসেব মতে, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড এই চারটি দেশে ঘূর্ণিঝড় ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার মৃতের সংখ্যা ৩৩ জানিয়েছিল। এছাড়া সরকার আরও জানিয়েছে বন্যায় প্রায় ৫টি বাঁধ ধ্বংস হয়েছে। ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫ হাজারের বেশি বাড়ি।  

২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অশান্তি চলছে। 

এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, ঝড়ে প্রধানত রাজধানী নেপিদো, সেইসাথে মান্দালে, ম্যাগওয়ে এবং বাগো অঞ্চলের পাশাপাশি পূর্ব ও দক্ষিণের শান রাজ্য, মোন, কায়াহ এবং কায়িন রাজ্যগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। 

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মিয়ানমারের কর্তৃপক্ষ বাস্তুচ্যুত মানুষের জন্য ৮২টি ত্রাণ শিবির খুলেছে। এছাড়া থাইল্যান্ডের আবহাওয়া অফিস মেকং নদীর তীরবর্তী প্রদেশগুলিতে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে।

এর আগে বন্যা পরিস্থিতি সামাল দিতে বিদেশি সহায়তা চেয়েছিলেন মিয়ানমারের জান্তাপ্রধান। গতকাল শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com