1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

জুলাইয়ে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৭ এএম
  • ১৭৮ Time View

চলতি বছরের জুলাইয়ে দেশের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের পরিমাণ গত মাসের তুলনায় ১৩ দশমিক ৭৪ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, জুলাইয়ে দেশের মধ্যে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ২ হাজার ৩৪২ কোটি ৭০ লাখ টাকা, যা আগের মাসে ছিল ২ হাজার ৭১৫ কোটি ৯০ লাখ টাকা।

একইসময়ে দেশের বাইরেও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। জুনের তুলনায় জুলাইয়ে দেশের বাইরে লেনদেন কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়া, বাংলাদেশের মধ্যে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে লেনদেন ২৩ শতাংশ কমে জুলাইয়ে ১৩৬ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা জুনে ছিল ১৭৬ কোটি ৮০ লাখ টাকা।

বেসরকারি একটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান বলেন, গত জুলাই মাসে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার কারনে লেনদেন কিছুটা কমেছে। এছাড়া ক্রেডিট কার্ডের লেনদেন কমার অন্য কোনো কারন নেই।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে, জুলাইয়ে দেশের মধ্যে বেশিরভাগ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বেশি ব্যয় করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় ৫১ দশমিক ০৫ শতাংশ ডিপার্টমেন্টাল স্টোরে এবং ১৩ দশমিক ৫৯ শতাংশ খুচরা প্রতিষ্ঠানে ব্যয় করেছেন।

এছাড়া, ক্রেডিট কার্ডের ৭ দশমিক ৩৩ শতাংশ নগদ উত্তোলন, ৫ দশমিক ৯৯ শতাংশ ওষুধ কেনা, ৩ দশমিক ৮২ শতাংশ পোশাক, ৩ দশমিক ০১ শতাংশ পরিবহন, ৩ দশমিক ৮২ শতাংশ ফান্ড স্থানান্তর এবং ১ দশমিক ৮০ শতাংশ ব্যবসায়িক সেবা কাজে লেনদেন হয়েছে। এছাড়া অন্যান্য কাজে ১০ দশমিক ১ শতাংশ ব্যয় করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, জুলাইয়ে দেশের মধ্যে ক্রেডিট কার্ডে লেনদেনের ৭২ দশমিক ২৪ শতাংশ ভিসা কার্ড এবং ১৭ দশমিক ৭৪ শতাংশ লেনদেন মাস্টারকার্ড ব্যবহার করে হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com