1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

হামলা আতঙ্কে নির্বাচন কমিশন, কার্যালয়ে প্রবেশে নতুন নির্দেশনা

  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২৩ পিএম
  • ২০৬ Time View

নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া ইসি ভবনে প্রবেশ করা যাবে না বলেও জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত চিঠিতে এই অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, মিডিয়া কর্মীদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তাকর্মীদের বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে।

এমন অবস্থায় ওই চিঠিতে সংশ্লিষ্ট সবাইকে বুধবার থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই ঝুলিয়ে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যাদের অফিসিয়াল আইডি নেই তাদের সংশ্লিষ্ট অধিশাখা থেকে নির্বাচন ভবনে প্রবেশের সাময়িক অনুমতিপত্র নিয়ে তা সঙ্গে রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com