1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

ওয়ার্নারের ঝড়ো ইনিংসের পরও মুস্তাফিজদের হার

  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১০.১৪ এএম
  • ২১৬ Time View

ডেভিড ওয়ার্নারের ঝড়ো ৩৮ বলে ৬৬ রানের ইনিংসের পরও দিল্লি ক্যাপিটালসকে ১৬ রানে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। বৃথা গেছে অধিনায়ক ঋষভ পান্তের ১৭ বলে ৩৪ রানের কার্যকরী ইনিংসটিও।

বেঙ্গালুরুর দেয়া ১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল দিল্লি। দলীয় ৫০ রানে পৃথ্বী শ ১৬ রান করে ফিরলে তাদের ওপেনিং জুটি ভাঙে। এরপর মিচেল মার্শকে নিয়ে আরকটি জুটি গড়েন ওয়ার্নার। এই ওপেনার ওয়ানিডু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে শুরু হয় হায়দরাবাদের ব্যাটারসের আসা যাওয়া। মার্শ ১৪ রান করে রান আউট হন। এরপর রভম্যান পাওয়েল, ললিত যাদব দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি।

শেষ দিকে শার্দুল ঠাকুর ৯ বলে ১৭ রান করে কিছুটা আশা জাগালেও তা কেবল হারের ব্যবধান কমিয়েছে। ৭ বলে ১০ রান করে অক্ষর প্যাটেল ও সমান রানে কুলদীপ যাদব শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বেঙ্গালুরুর হয়ে ৩টি উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। ২টি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই অনুজ রাওয়াতকে হারায় বেঙ্গালুরু। শার্দুল ঠাকুরের বলে লেগ সাইডে খেলার চেষ্টা করলে বলের লাইন মিস করে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন বাঁহাতি এই ব্যাটার। ইনিংস বড় করতে পারেননি ফাফ ডু প্লেসিও।

খলিল আহমেদের বলে আপার কাট করতে গিয়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেলকে ক্যাচ দিয়ে ফেরেন বেঙ্গালুরুর অধিনায়ক। ডু প্লেসির ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। ইনিংস বড় করতে পারেননি বিরাট কোহলি। বেঙ্গালুরু সাবেক এই অধিনায়ক ১২ রানের সময় রান আউট হয়েছেন। এরপর অবশ্য ৩৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে বেঙ্গালুরুকে খেলায় ফেরান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ডানহাতি এই ব্যাটার ফেরার পর দলের হাল ধরেন শাহবাজ আহমেদ এবং কার্তিক। তাদের দুজনের জুটি থেকে আসে ৯৭ রান।

সমান সংখ্যক পাঁচটি ছক্কা ও চারে ৩৪ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন কার্তিক। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া শাহবাজ অপরাজিত ছিলেন ২১ বলে ৩২ রান করে। এদিন বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com